জেলা ও দায়রা জজ
মোঃ হেমায়েত উদ্দিন
সিনিয়র জেলা ও দায়রা জজ
জেলা ও দায়রা জজ আদালত, কুমিল্লা।
কুমিল্লার বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব মোঃ হেমায়েত উদ্দিন ১জুন, ১৯৭৪ খ্রি. তারিখে বরিশাল জেলার উজিরপুর উপজেলার ওটরা গ্রামে জন্ম গ্রহণ করেন। তাঁর পিতার নাম মৃত আবদুস সোবাহান হাওলাদার এবং মাতার নাম-মৃত মেহের নিগার। ১৯৮৯ সালে তিনি এস এস সি পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং মানবিক বিভাগে যশোর শিক্ষা বোর্ডে সম্মিলিত মেধা তালিকায় দ্বিতীয় স্থান অর্জন করেন। ১৯৯১ সালে তিনি এইচ এস সি পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং মানবিক বিভাগে ঢাকা শিক্ষা বোর্ডে সম্মিলিত মেধা তালিকায় ষষ্ঠ স্থান অর্জন করেন। অতঃপর তিনি আইন বিভাগ হতে ১৯৯৫ সালে এল এল বি অনার্স এবং ১৯৯৬ সালে এল এল এম ডিগ্রী অর্জন করেন।
কর্ম জীবনঃ
শিক্ষা জীবন শেষ করে তিনি ১৮শ’ বি সি এস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সহকারী জজ হিসেবে চাকরি জীবন শুরু করেন। ১৯৯৯ সালে তিনি টাঙ্গাইল জেলা জজ আদালতে সহকারী জজ হিসেবে যোগদান করেন। অতঃপর তিনি গাইবান্ধা জেলা জজ আদালত, পাইকগাছা চৌকি আদালত, খুলনায়ও সহকারী জজ হিসেবে দায়িত্ব পালন করেন।আগস্ট ২০০২ হতে ফেব্রুয়ারি ২০০৫ পর্যন্ত তিনি নারায়নগঞ্জ জেলা জজ আদালতে সহকারী জজ হিসেবে এবং সেখানে সিনিয়র সহকারী জজ হিসেবে পদোন্নতি প্রাপ্ত হয়ে দায়িত্ব পালন করেন। ফেব্রুয়ারি ২০০৫ হতে নভেম্বর ২০০৭ পর্যন্ত তিনি ঢাকা জেলা জজ আদালতে সিনিয়র সহকারী জজ হিসেবে কর্তব্যরত ছিলেন। ডিসেম্বর ২০০৭ হতে জুলাই ২০০৮ পর্যন্ত তিনি ঢাকার সি এম এম আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছিলেন। তিনি আগস্ট ২০০৮ হতে ফেব্রুয়ারি ২০১২ পর্যন্ত গাজীপুর জেলা জজ আদালতের যুগ্ম জেলা ও দায়রা জজ এবং মার্চ ২০১২ হতে এপ্রিল ২০১৩ পর্যন্ত তিনি জয়পুরহাট জেলা জজ আদালতের যুগ্ম জেলা ও দায়রা জজ ছিলেন। এপ্রিল ২০১৩ হতে সেপ্টেম্বর ২০১৪ পর্যন্ত তিনি আইন ও বিচার বিভাগের সিনিয়র সহকারী সচিব ছিলেন। সেপ্টেম্বর ২০১৪ হতে আগস্ট ২০১৫ পর্যন্ত নোয়াখালী জেলা জজ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ছিলেন। আগস্ট ২০১৫ হতে জুলাই ২০১৮ পর্যন্ত তিনি কুমিল্লার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ছিলেন। জুলাই ২০১৮ হতে সেপ্টেম্বর ২০১৯ পর্যন্ত তিনি চট্রগ্রাম ১ম শ্রম আদালতের চেয়ারম্যান ( জেলা ও দায়রা জজ) ছিলেন। সেপ্টেম্বর ২০১৯ হতে এপ্রিল ২০২৩ পর্যন্ত তিনি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নং ০৯, ঢাকায় বিচারক ( জেলা ও দায়রা জজ) হিসেবে নিয়োজিত ছিলেন। এপ্রিল ২০২৩ হতে সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত তিনি সুনামগঞ্জ জেলার জেলা ও দায়রা জজ হিসেবে এবং সেপ্টেম্বর ২০২৫ হতে ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত চট্রগ্রাম জেলার জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করেন।মার্চ ২০২৬ হতে এপ্রিল ২০২৬ পর্যন্ত সুপ্রীম কোর্ট সচিবালয়, ঢাকার অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন এবং সুপ্রীম কোর্ট সচিবালয় বিলুপ্ত হলে তিনি আইন ও বিচার বিভাগে সংযুক্ত হন। অতঃপর তিনি আইন ও বিচার বিভাগ হতে বদলি হয়ে গত ০১/০৭/২০২৬ খ্রি. তারিখে কুমিল্লা জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ হিসেবে যোগদান করে অদ্যাবধি নিয়োজিত আছেন।