চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট
জনাব কামরুল হাসান
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, কুমিল্লা
জনাব কামরুল হাসান বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের ৪র্থ ব্যাচের অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদমর্যাদার একজন কর্মকর্তা। তাঁর নিজ জেলা বগুড়া। তিনি ঢাকার ঐতিহ্যবাহী ধানমন্ডি গভঃ বয়েজ হাই স্কুল থেকে এস এস সি এবং ঢাকা সিটি কলেজ থেকে এইচ এস সি পাস করেন। পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এল এল বি (অনার্স) ও এল এল এম ডিগ্রী অর্জণ করেন। জুডিসিয়াল সার্ভিসে যোগদানের পূর্বে তিনি জেলা জজ আদালত, ঢাকায় এবং বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগে এনরোল্ড আইনজীবী হিসাবে পেশাগত দায়িত্ব পালন করেন। তিনি বিগত ১৭ জানুয়ারি, ২০১০ খ্রি: তারিখ বিচার কর্মে নিযুক্ত হন এবং উক্ত তারিখে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, জয়পুরহাটে যোগদান করে নভেম্বর, ২০১২ খ্রি: পর্যন্ত কর্মরত থাকেন। দেওয়ানী অধিক্ষেত্রে সিনিয়র সহকারী জজ হিসেবে নভেম্বর, ২০১২ খ্রি: হতে এপ্রিল, ২০১৬ খ্রি: পর্যন্ত জেলা জজ আদালত, ঢাকায় কর্মরত ছিলেন। এরপর তিনি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে এপ্রিল, ২০১৬ খ্রি: হতে অক্টোবর, ২০১৮ খ্রি: পর্যন্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, রংপুরে দায়িত্ব পালন করেন। প্রেষণে জেলা লিগ্যাল এইড কর্মকর্তা হিসেবে অক্টোবর, ২০১৮ খ্রি: হতে নভেম্বর, ২০১৮ খ্রি: পর্যন্ত পঞ্চগড় জেলায় দায়িত্ব পালন করেছেন। তিনি পুনরায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে নভেম্বর, ২০১৮ খ্রি: হতে নভেম্বর, ২০২০ খ্রি: পর্যন্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, পঞ্চগড়ে কর্মরত ছিলেন। অতঃপর তিনি যুগ্ম জেলা ও দায়রা জজ হিসেবে পদোন্নতি প্রাপ্ত হয়ে নভেম্বর, ২০২০ খ্রি: হতে জানুয়ারি, ২০২৪ খ্রি: পর্যন্ত জেলা ও দায়রা জজ আদালত, জয়পুরহাটে এবং জানুয়ারি, ২০২৪ খ্রি: হতে নভেম্বর, ২০২৫ খ্রি: পর্যন্ত একই পদে জেলা ও দায়রা জজ আদালত, টাঙ্গাইলে দায়িত্ব পালন করেছেন। চাকুরি কালিন সময়ে তিনি দেশে ও বিদেশে ১০টি প্রশিক্ষণ সাফল্যের সাথে সম্পন্ন করেন। তিনি সর্বশেষ পদোন্নতি ও বদলিসূত্রে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে গত ০১/১২/২০২৫ খ্রি: তারিখ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, কুমিল্লায় যোগদান করে অদ্যবধি কর্মরত আছেন।